অভিনব পদ্ধতিতে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল - The News Lion

অভিনব পদ্ধতিতে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল

 


দি নিউজ লায়ণঃ    কেন্দ্রীয় সরকারের কালা কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তৃনমূলের পক্ষ থেকে  মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের মলম অঞ্চলের কলমাপুকুরিয়া থেকে ছোট ঝরিয়া পর্যন্ত প্রতিবাদ মিছিল এর আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক সুমন সাহু। প্রতিবাদ মিছিলে তৃণমূল নেতা সুমন সাহু সহ উপস্থিত ছিলেন তৃণমূলের নয়াগ্রাম ব্লকের সহ-সভাপতিরমেশ রাউৎ, তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য উৎপল সেনাপতি, তৃণমূলের মলম অঞ্চলের সভাপতি বঙ্কিম ভক্তা  সহ দলের নেতাকর্মীরা।


 ওই মিছিলে অংশগ্রহণকারী সকলেই গলায় আলু ও পেঁয়াজ দিয়ে তৈরি মালা পরে কেন্দ্র সরকারের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। সেইসঙ্গে কৃষক নিধনকারী কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাতে অভিনব পদ্ধতি গ্রহণ করেছিলেন তৃনমূলের নেতা ও কর্মীরা।ওই প্রতিবাদ মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ওই মিছিলে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিল। মিছিল থেকে শ্লোগান ছিল কৃষি বিল প্রত্যাহার করতে হবে, কৃষিবিল প্রত্যাহার না করা পর্যন্ত তৃণমূলের আন্দোলন অব্যাহত থাকবে ।তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল পাস করিয়েছে সেই কৃষি বিল প্রত্যাহার এর দাবিতে এই  প্রতিবাদ মিছিল।


কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যেখানে হাজার হাজার কৃষক প্রচন্ড শীতকে উপেক্ষা করে আন্দোলন করছেন। সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে কৃষকের বাড়িতে খেয়ে মানুষকে বার্তা দিচ্ছেন তারা কৃষকের পক্ষে রয়েছেন। আন্দোলনরত প্রায়  ২২ জন কৃষকের মৃত্যু হয়েছে।তা সত্ত্বেও কৃষকেরা এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেদিকে কেন্দ্র সরকারের নজর নেই। পুঁজিপতি গুটিকয়েক ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকার কৃষি বিল পাস করেছে। এই কৃষিবিল কৃষকদের পক্ষে খুবই ক্ষতিকারক।


 তাই এই কৃষি বিল প্রত্যাহার করার জন্য মঙ্গলবার সর্বস্তরের মানুষ প্রতিবাদ আন্দোলনে শামিল হয়েছেন। মঙ্গলবার এর প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছিল ,যার মধ্যে বেশির ভাগ মানুষ এলাকার কৃষক বলে তিনি জানান ।তিনি বলেন বিজেপির মত মিথ্যাবাদী দল ভারতবর্ষে আর একটাও নেই ।যারা বিশ্বের বৃহত্তম দল বলে ঘোষণা করেছে। সেই বৃহত্তম দল দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। কেন্দ্র সরকারের জনস্বার্থবিরোধী নীতির প্রতিবাদে আমাদের আন্দোলন। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন যেভাবে কৃষি বিল পাস করা হয়েছে তা অগণতান্ত্রিকভাবে পাস করা হয়েছে। তাই সারা দেশের কৃষক বিজেপিকে আগামী দিনে উপযুক্ত শিক্ষা দিবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.